|

Advertisement
×

অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫৮৫ বার পঠিত

অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রথম প্রান্তিক (জানু-মার্চ ২০) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ০.৩১ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ০.৪৩ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.০৫ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ০.২০ টাকা (নেগেটিভ)।
৩১ মার্চ ২০২০ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৬৯ টাকা।
অপরদিকে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ০.১৪ টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ০.২৭ টাকা।
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানু-জুন ২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ০.৪৫ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ০.৭০ টাকা।
ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.৭০ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ০.৬৯ টাকা।
৩০ জুন ২০২০ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৮৪ টাকা।

Facebook Comments Box

Posted ০৯:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com