শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিবিএনিউজ.নেট

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৩৫৮ বার পঠিত

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কভিড-১৯-এ বিপর্যস্ত কৃষি খাতকে গতিশীল করার লক্ষ্যে সরকার ঘোষিত কৃষি খাতে প্রদত্ত আর্থিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ধারাবাহিকতায় অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে শনিবার ‘এগ্রিকালচার অ্যান্ড রুরাল ফিন্যান্সিং’ শীর্ষক দিনব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস্-উল ইসলামের উপস্থিতিতে কর্মশালায় রংপুর ও ফরিদপুর সার্কেলের মোট ৭৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় এমডি ও সিইও ব্যাংকের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের সম্পূর্ণ অংশই নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিতরণের ওপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আনিসুর রহমান এবং প্রধান কার্যালয়ের আইসিডির মহাব্যবস্থাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

 

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ২:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com