শুক্রবার ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

অনিয়মের কারণে ৩ সিকিউরিটিজ হাউজকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট  

অনিয়মের কারণে ৩ সিকিউরিটিজ হাউজকে জরিমানা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনিয়মের কারণে ঢাকা স্ট এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ৩ সিকিউরিটিজ হাউজকে জরিমানা করেছে। সিকিউরিটিজ হাউজগুলো হলো- মডার্ন সিকিউরিটিজ, সিলনেট সিকিউরিটিজ এবং এমএএইচ সিকিউরিটিজ। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের ৭৩৮ তম কমিশন সভায় এ জরিমানা করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
মডার্ন সিকিউরিটি : ঢাকা স্ট এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান সিইউরিটিজ আইনের তোয়াক্কা না করেনানা অনিয়মে জড়িয়েছে। এমনকি প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসাবেও ঘাটতি রয়েছে। অর্থাৎ সমন্বিত গ্রাহক হিসাবে যে পরিমাণ টাকা থাকার কথা, সে পরিমাণ টাকা নেই। এই ঘাটতি পূরণে ডিএসইর পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে মৌখিকভাবে ২ মাস সময় দেওয়া হলেও তারা এর তোয়াক্কা করেনি। নানা আইন লংঘনের দায়ে মডার্ন সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে গেছে, মডার্ন সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, নিজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধির নামে বিও হিসাব খোলা, কর্মকর্তাদের মার্জিন দেওয়া, নগদ অ্যাকাউন্টে মার্জিন দেওয়া, ব্যালেন্স না থাকার পরেও বিও হিসাব থেকে টাকা পরিশোধের অনিয়ম করেছে। এ কারণে হাউজটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিলনেট সিকিউরিটিজ : গ্রাহক হিসাবে ঘাটতিসহ বিভিন্ন অনিয়মের কারণে সিলনেট সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সিলনেট সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মার্জিন দেওয়া, জেড ক্যাটাগরির শেয়ারে মার্জিন প্রদান ও নতুন শেয়ারে মার্জিন দেওয়ার অপরাধে হাউজটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এমএএইচ সিকিউরিটিজ : বিভিন্ন অনিয়মের কারণে এমএএইচ সিকিউরিটিজকে ১ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এমএএইচ সিকিউরিটিজে ব্যাক অফিসে গ্রাহকদের তালিকা সঠিকভাবে রক্ষণাবেক্ষন না করা, ব্রোকার ও ডিলার উভয় নামে দুটি বিও হিসাব পরিচালনা, মাসিক নিট ক্যাপিটাল প্রতিবেদন যথাযথভাবে গণনা না করা, অনুমোদিত প্রতিনিধির নামে বিও পরিচালনা করা, ব্যবস্থাপনা পরিচালক ও কর্মচারীর পরিবারের সদস্যদের ঋণ সুবিধা প্রদান, গ্রাহকদের রেশিওর তুলনায় অধিক মার্জিন ঋণ দিয়েছে। তবে এসব অনিয়মের অধিকাংশই সংশোধন করে নিয়েছে। যে কারনে হাউজটিকে ১ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

 

Facebook Comments Box

Posted ৭:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।