সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

অর্থ লেনদেনে স্ক্রিলের সুবিধা আসছে বাংলাদেশে

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   532 বার পঠিত

অর্থ লেনদেনে স্ক্রিলের সুবিধা আসছে বাংলাদেশে

নিরাপদ, দ্রুত এবং সাশ্রয়ী অর্থ লেনদেনে বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় মাধ্যম স্ক্রিল লিমিটেডের সেবা আসছে বাংলাদেশে। ইতিমধ্যে রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংক সোনালী ব্যাংকের সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটির একটি সহযোগিতা চুক্তিও সম্পন্ন হয়েছে। চুক্তির ফলে প্রবাসীরা স্ক্রিল মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে স্বল্প ব্যয়ে দ্রুত বাংলাদেশে অর্থ প্রেরণ, দেশ থেকে বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ইউরোপ থেকে সরাসরি কেনাকাটা এবং দেশের যেসব তরুণরা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে তারা সম্পূর্ণ বৈধভাবে স্বল্প খরচে তাদের পারিশ্রমিক নিতে পারবেন।

মঙ্গলবার লন্ডনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। স্ক্রিলের প্রধান নির্বাহী লরেনজো পেলেগ্রিনো এবং সোনালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আবদুল ওয়াহাব এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এই সার্ভিসের প্রযুক্তিগত সহায়তাকারী প্রতিষ্ঠান হোম পে’র কর্মকর্তারা, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনীম এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে, বিশেষত যারা অনলাইনে কাজ করে অনলাইনে কাজ করে তাদের বিশ্ববাজারে অংশ নিতে সহায়তা করার জন্য এটি ডিজিটাল বাংলাদেশ এবং আমাদের দৃষ্টিভঙ্গির পক্ষে আরও একটি বড় পদক্ষেপ। এটি ডিজিটাল বাংলাদেশ’ – এর অব্যাহত অগ্রগতির একটি অংশ। বাংলাদেশের যুবসমাজ, ফ্রিল্যান্সার এবং অন্যান্য নাগরিককে অনলাইনে বৈশ্বিক অর্থ আদান প্রদান এবং অনলাইন বাজার ব্যবস্থা এবং মার্চেন্ট ইকোসিস্টেমগুলির সাথে সংযুক্ত করবে এই সার্ভিস।

এসময় স্ক্রিলের প্রধান নির্বাহী লরেনজো পেলেগ্রিনো বলেছেন, ‘স্ক্রিলের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। স্ক্রিল ব্যবহার করে বাংলাদেশীদের বৈশ্বিক ডিজিটাল বাজারে অংশ নিতে সহায়তা করার জন্য আমরা উদগ্রীব। আশাকরি শিগগিরই আমরা বাংলাদেশে এই কার্যক্রম শুরু করতে পারবো।’

সোনালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আবদুল ওয়াহাব বলেন, সোনালী ব্যাংকের জন্য এটি বড় অর্জন। এই সার্ভিস চালু হলে সোনালী ব্যাংক বিশ্বব্যাপী অনলাইনে অর্থ আদান প্রদান, বহির্বিশ্ব থেকে অনলাইনে কেনাকাটার তরুণ প্রজন্মের চাহিদাকে পূর্ণ করতে পারবে।

Facebook Comments Box

Posted ২:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।