| মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 144 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে কর্তৃপক্ষ কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডিএসই।
ডিএসইর চিঠির উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৫ ডিসেম্বর হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম ছিল ৭৫ টাকা ৯০ পয়সায়। যা ১৫ ডিসেম্বর লেনদেন শেষে ক্লোজিং দাম হয়েছে ৯৩ টাকা ৯০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দাম এভাবে বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।
Posted ৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan