বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আইএনসিটিএলের শরিয়াভিত্তিক বেমেয়াদি ফান্ড চালুর উদ্যোগ

বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ৯৩৪ বার পঠিত

আইএনসিটিএলের শরিয়াভিত্তিক বেমেয়াদি ফান্ড চালুর উদ্যোগ

ইমপ্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের (আইএনসিটিএল) উদ্যোগে আইএনসিটিএল আইসিএল শরিয়াহ ফান্ড নামের একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড গঠন করবে ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড। গতকাল দুপক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

উদ্যোক্তা কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসান আব্দুল্লাহ শারফুদ্দিন এবং সম্পদ ব্যবস্থাপক আইসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর সাজেদ-উল বাসার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। এসময় আইসিএলের চেয়ারম্যান রিয়াজ আহমেদ খান, আইসিএলের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট উদ্যোগ ‘বিল্ড বাংলাদেশ’ এর উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান আরাস্তু খান, প্রেসিডেন্ট ফরহাদুর রেজা, আইএনসিটিএলের পরিচালক তারিফুল ইসলাম তাসকিন, জাবেদ আহমেদ খান, নাফিস-উদ-দৌলা, রিয়াসাত খানের পাশাপাশি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির শীর্ষস্থানীয় বিনিয়োগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুসারে, রেগুলেটরি অনুমোদনসাপেক্ষে যৌথভাবে শরিয়াহভিত্তিক একটি বেমেয়াদি ফান্ড চালুর পাশাপাশি দেশে নারীর ক্ষমতায়নে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

রাজধানীতে আইসিএলের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ‘আইভেস্ট’ নামের একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন উদ্বোধন করা হয়। দেশের সম্পদ ব্যবস্থাপনা খাতে প্রথমবারের মতো চালু করা এই অ্যাপ আইসিএল পরিচালিত মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের খুব সহজে নিজ বিনিয়োগের হালনাগাদ তথ্য সরবরাহ করবে।

Facebook Comments Box

Posted ০২:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com