শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

আইএফআইসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ জুন ২০২০   |   প্রিন্ট   |   1058 বার পঠিত

আইএফআইসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আজ বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষনা করা হয়। আইএফআইসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আইএফআইসি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ২৩ পয়সা।

অন্যদিকে সর্বশেষ বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা।

আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৯ টাকা ৯৩ পয়সা।

অন্যদিকে গতবছর এককভাবে ব্যাংকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৯ টাকা ৪২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ২ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ১৬ টাকা ৭০ পয়সা।

আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিকাল ৪ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই, রোববার।

Facebook Comments Box

Posted ১১:২৯ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।