বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আইটিএফসির অংশীদার হলো সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুন ২০২০   |   প্রিন্ট   |   563 বার পঠিত

আইটিএফসির অংশীদার হলো সিটি ব্যাংক

বাংলাদেশের বেসরকারি খাতের ব্যবসায় উদ্যোগের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের বাণিজ্য অর্থায়ন সংস্থা আইটিএফসির অংশীদার হলো সিটি ব্যাংক।
জেদ্দা ভিত্তিক আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন বা আইটিএফসি মুসলিম প্রধান দেশগুলোর সংগঠন – ওআইসিভুক্ত দেশগুলোর মাঝে বাণিজ্য এবং অর্থনীতি উন্নয়নে কাজ করে।
বেসরকারি খাতের উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজার থেকে কাঁচামাল আমদানির বিপরীতে সিটি ব্যাংকের শরীয়াহ-ভিত্তিক সেবার আওতায় ঋণ নিতে পারবেন। বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইটিএফসির অন্যতম অংশীদার হলো সিটি ব্যাংক।
বেসরকারি খাতে ব্যবসায় উন্নয়নে আন্তর্জাতিক সম্পৃক্ততা প্রসঙ্গে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, আইটিএফসির মুরাবাহা অর্থায়ন সুবিধা স্থানীয় গ্রাহকদের আরো ভালোমানের সেবা প্রদানে সক্ষমতা বাড়াবে।
তিনি বলেন, আমাদের গ্রাহকদের সর্বোচ্চমানের সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেয়া বেসরকারি খাতের উন্নয়নে আমরা ‘বিশেষভাবে নজর’ দিয়েছি। আইটিএফসির সাথে এই অংশীদারিত্ব দেশের প্রসারমান অর্থনীতিতে অবদান রাখতে আমাদের সাহায্য করবে।
আইটিএফসির প্রধান নির্বাহী হানি সালেম সনবল বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে অবদান রাখছে প্রসারমান বেসরকারিখাত এবং সিটি ব্যাংকের মত আর্থিক প্রতিষ্ঠানের সাথে অংশদারীত্বের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায় আর্থিক সক্ষমতা বাড়ানোই আইটিএফসির কৌশলের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে ওআইসি সংগঠনভূক্ত দেশগুলোর আর্থসামাজিক উন্নয়ন এগিয়ে যাবে। ক্ষুদ্র ব্যবসায় উদ্যোগকে সহায়তা করোনা মহামারী আক্রান্ত ওআইসিভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা বাড়াবে বলে ধারনা এই কর্মকর্তার।
ইসলামী উন্নয়ন ব্যাংকের কোভিড মহামারী পরবর্তী কৌশলের আওতায় ওয়াইসিভুক্ত মিশর, কিরগিস্তান, মালদ্বীপ এবং সেনেগাল দেশগুলোতে চিকিৎসাসেবা, খাদ্য সহায়তা এবং কৃষি উন্নয়নে সার প্রদানসহ মানবিক কার্যক্রম পরিচালনা করছে আইটিএফসি।

Facebook Comments Box

Posted ১১:১০ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।