শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আইপিওতে আসছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ২৬ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   896 বার পঠিত

আইপিওতে আসছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড

সেনাকল্যাণ সংস্থার মালিকানাধীন প্রতিষ্ঠান সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে মূলধন সংগ্রহ করবে। নির্ধারিত মূল্য পদ্ধতির আইপিও’র আওতায় কোম্পানিটি শেয়ার ইস্যু করে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।

সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও সংক্রান্ত প্রক্রিয়ায় ইসু্য ম্যানেজারের দায়িত্ব পালন করবে দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এ লক্ষ্যে বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি সই করেছে।

সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাফিক শামিম, পিএসসি এবং এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমান এফসিএস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান এনডিইউ, পিএসসি এবং এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান খাজা আরিফ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৫০ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।