বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আইপিওর অর্থ ব্যবহারের প্রস্তাব সংশোধন করবে লাভেলো

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ০৮ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   453 বার পঠিত

আইপিওর অর্থ ব্যবহারের প্রস্তাব সংশোধন করবে লাভেলো

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের প্রস্তাব সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ। সোমবার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৭ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬১তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালক পর্ষদ বর্তমান বাজার ও চাহিদার কথা বিবেচনায় নিয়ে উৎপাদন বৃদ্ধির জন্য আইপিও থেকে প্রাপ্ত অর্থ মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে প্রসপেক্টাসে উল্লেখিত প্রস্তাব সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১০তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের সম্মতিতে উক্ত সংশোধন প্রস্তাবটি অনুমোদন করা হবে।

এছাড়াও তাওফিকা ইঞ্জিনিয়ারিংয়ের মনোনীত পরিচালক কাওছার আহমেদ তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। ওই শূন্য পদে ব্যবস্থাপনা পরিচালক দাঁতো মো. একরামুল হকের কনিষ্ঠ কন্যা মুহসীনীনা সারিকা একরামকে পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৪:০১ অপরাহ্ণ | সোমবার, ০৮ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।