বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আইপিডিসি ফাইন্যান্সের এজিএমের নতুন তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   552 বার পঠিত

আইপিডিসি ফাইন্যান্সের এজিএমের নতুন তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৩৮ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) নতুন নির্ধারণ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী এ কোম্পানির ৩৮ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১১ মে, সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে কোম্পানিটি ডিজিটাল প্ল্যাটফরমে এই এজিএমের আয়োজন করবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ, গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে, যার মধ্যে ছিল ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক। ওই বৈঠকে ৩১ মার্চ কোম্পানির ৩৮ তম এজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ কর্তৃপক্ষ এজিএম স্থগিত ঘোষণা করেন। আজ নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। এর আলোকে আগামী ১১ মে ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

দেশে সংক্রামক করোনাভাইরাসের বিস্তার ঘটতে থাকায় সংক্রমণের ঝুঁকি এড়াতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ২৪ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে শারীরিক উপস্থিতির পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফরমে শেয়ারহোল্ডারদের যুক্ত করে এজিএম অনুষ্ঠানের সুযোগ দেয়। এর আলোকেই আইপিডিসির এজিএম ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে।

আইপিডিসির ৩৮তম এজিএমের নোটিস, এই ভার্চুয়াল এজিএমে এতে অংশ নেওয়ার জন্য লিংক এবং লগইন করার বিস্তারিত প্রক্রিয়া শেয়ারহল্ডারদের ইমেইলে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ২:২০ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।