রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আজও সূচকের পতনে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   63 বার পঠিত

আজও সূচকের পতনে কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮ টির, দর কমেছে ২৯২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। ডিএসইতে ৪১৩ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৪ কোটি ৩৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭০ পয়েন্টে। সিএসইতে ১৬১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৭ টির দর বেড়েছে, কমেছে ৯৮ টির এবং ১৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।