মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

 আজ শেষ হচ্ছে বাণিজ্য মেলা 

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   98 বার পঠিত

 আজ শেষ হচ্ছে বাণিজ্য মেলা 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাসব্যাপী আয়োজন শনিবার (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে। শেষ দিনেও ব্যবসায়ীরা ভালো বেচাকেনার আশা করছেন। তবে এ বছর রাষ্ট্রীয় শোকের কারণে তিন দিন সময় কম পেয়েছেন তারা। মেলার শুরুতে বৈরী আবহাওয়া ও নির্বাচনের প্রভাব থাকায় ব্যবসায় কিছুটা মন্দা গেছে বলেও দাবি অংশগ্রহণকারীদের।

উল্লেখ্য, নির্ধারিত সময় অনুযায়ী ১ জানুয়ারি উদ্বোধন হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে মেলার উদ্বোধন হয় গত ৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বিবিসিএফইসি ভবনে। এবারের আয়োজন ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, গত বছরের তুলনায় এবার ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেড়েছে অন্তত ১৫ শতাংশ। ভ্যাট আদায়ও বেড়েছে ৮ শতাংশ। কর্মদিবসে ভিড় তুলনামূলক কম থাকলেও ছুটির দিনে ছিল মানুষের উপচে পড়া সমাগম।

শেষ দিনে, প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে চলছে ১০ শতাংশ থেকে শুরু করে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পাশাপাশি পণ্য কিনলে থাকছে বিশেষ পুরস্কার ও গিফট ভাউচার।

Facebook Comments Box

Posted ৩:৪২ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12404 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।