বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আবারো পিসিআইডিএসএস সনদ অর্জন ইউসিবির

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   507 বার পঠিত

আবারো পিসিআইডিএসএস সনদ অর্জন ইউসিবির

পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআইডিএসএস) সার্টিফিকেশনের চাহিদা অনুযায়ী দ্বিতীয় বারের মতো সম্পন্ন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

মঙ্গলবার ইউসিবি ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পিসিআইডিএসএস সার্টিফিকেশনের চাহিদা অনুযায়ী দ্বিতীয় বারের মতো সম্পন্ন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। এ সনদ অর্জনের পর কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, কন্ট্রোলকেস এলএলসির প্রেসিডেন্ট সুরেশ দাদলানি, হেড অব অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন মোহাম্মদ জিয়াউল্লাহ খান, ইউসিবির হেড অব ইনফরমেশন টেকনোলজি এ ওয়াই এম মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা।

এর আগে, ২০১৯ সালে প্রথম বার পিসিআইডিএসএস সনদ অর্জন করে ইউসিবি।

ভিসা, মাস্টার কার্ড, জেসিবি, ডিসকভারি সেবা দেওয়া প্রতিষ্ঠান যারা কার্ড গ্রহীতার তথ্য বা সংবেদনশীল তথ্যের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও দেওয়া-নেওয়া সর্ব্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করে তাদের দ্বারা গৃহীত একটি বৈশ্বিকভাবে স্বীকৃত কার্ড তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা হলো পিসিআইডিএসএস।

Facebook Comments Box

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।