বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আবাহনীর মান বাঁচালেন মোসাদ্দেক

বুধবার, ১০ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৭২৫ বার পঠিত

আবাহনীর মান বাঁচালেন মোসাদ্দেক

১৪ রানে ৪ উইকেট। সেখান থেকে দলকে উদ্ধার করার দায়িত্বটা নিজের কাঁধে নিলেন মোসাদ্দেক হোসেন। ঠিক অধিনায়কের মতোই খেললেন। তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরিও। তার ওই সেঞ্চুরিতে ভর করেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বিপদে পড়েও মান বাঁচানোর মতো পুঁজি দাঁড় করাতে পেরেছে আবাহনী লিমিটেড।

পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে আবাহনী তুলেছে ২১১ রান। ইনিংসের শেষ পর্যন্ত একাই লড়ে গেছেন মোসাদ্দেক। ১৩৯ বল মোকাবেলায় ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ১০১ রানে।

মোসাদ্দেকের এই লড়াই না হলে আবাহনী কতটুকু যেতে পারতো বলা মুশফিল। ১৪ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৬০ রানের জুটি গড়েছিলেন মোসাদ্দেক। কিন্তু মিঠুনও আউট হয়ে যান ৩৩ করে। ৮ রানে সাজঘরের পথ ধরেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এরপর মাশরাফি বিন মর্তুজাকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৫০ আর আবদুল্লাহ আল মামুনকে নিয়ে অষ্টম উইকেটে ৫৭ রানের আরও দুটি জুটি গড়েন মোসাদ্দেক। মাশরাফি ২০ আর মামুন আউট হন ২৬ রানে। তারপরও মোসাদ্দেক একটা প্রান্ত ধরে লড়াই চালিয়েই গেছেন, শেষ পর্যন্ত।

শেখ জামালের নাসির হোসেন ২৪ রানে ৩টি আর নাবিল সামাদ ৪২ রানে নেন ২টি উইকেট।

Facebook Comments Box

Posted ০১:৪০ অপরাহ্ণ | বুধবার, ১০ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com