মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

আমানের দুই কোম্পানিকে এজিএমের অনুমতি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   441 বার পঠিত

আমানের দুই কোম্পানিকে এজিএমের অনুমতি

বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান গ্রুপের দুই কোম্পানি। এগুলো হলো- আমান ফিড লিমিটেড ও আমান কটন ফাইবার্স লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আমান গ্রুপের কোম্পানি সচিব মো. মনিরুজ্জামান এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গত ৮ মার্চ মহামান্য হাইকোট আমান ফিড ও আমান কটন ফাইবার্সকে এজিএম করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে রায়ের সার্টিফাইড কপি আমরা হাতে পেয়েছি। রোববার আদালতের নির্দেশনা অনুযায়ী এজিএম সংক্রান্ত ফি ব্যাংকে জমা দিয়ে আমরা উভয় স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেব।’

এজিএমের তারিখ নির্ধারিত হয়েছে কী না- জানতে চাইলে তিনি বলেন, এজিএমের তারিখ এখনো ঠিক হয়নি। তবে আদালতের নির্দেশের তারিখ থেকে ৮ সপ্তাহের মধ্যে এজিএম সম্পন্ন করতে হবে। তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে এজিএম অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানান।

এর আগে গত ২৭ জানুয়ারি আমান ফিড লিমিটেড ও আমান কটন ফাইবার্সের এজিএম সম্পন্ন করার জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে আমান কর্তৃপক্ষ। গত ৮ মার্চ, সোমবার হাইকোর্ট কোম্পানি দু’টিকে এজিএম করার অনুমতি দেয়।

আমান ফিড: চলতি হিসাব বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) আমান ফিড লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৬৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬০ পয়সা।

৩০ জুন, ২০২০ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আমান কটন ফাইবার্স: চলতি হিসাব বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) আমান ফিড লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৭ পয়সা।

৩০ জুন, ২০২০ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।