মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

আমির খানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ০২ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   444 বার পঠিত

আমির খানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান ব্যস্ত আছেন প্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিংয়ে। তবে এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মহামারিকালীন স্বাস্থ্যবিধি ভঙ্গের।

‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ে সম্প্রতি গাজিয়াবাদের লোনিতে গিয়েছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেখানে তাকে ঘিরে স্বভাবতই অনুরাগীরা ভিড় করেন। আমিরও তাদের আশা পূরণ করে দেখা করেন, অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। আর এখানেই তার বিরুদ্ধে করোনা সংক্রান্ত বিধিভঙ্গের অভিযোগ এনেছেন স্থানীয় বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর।

স্থানীয় বিধায়কের অভিযোগ, অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ করার সময়ে আমিরের মুখে ছিল না মাস্ক। অনুরাগীদের মধ্যেও সামাজিক দূরত্ববিধি ছিল না। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই ওই বিধায়ক চান, বলিউড অভিনেতার বিরুদ্ধে মহামারি আইনে মামলা হোক। যদিও তিনি তর্জন-গর্জন করলেও, নিজে সেই আইনে পুলিশে অভিযোগ দায়ের করেননি।

মিস্টার পারফেকশনিস্টের সাম্প্রতিক প্রজেক্ট ‘লাল সিং চাড্ডা’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। গত ডিসেম্বরে কলকাতায় এসে শুটিং করেছিলেন আমির খান। মাঝে করোনা আবহে লকডাউনের জেরে শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। আনলক পর্বে কেন্দ্রীয় নিয়ম মেনেই ফের সিনেমার শুটিং শুরু করেন তিনি।

অস্কারজয়ী হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় তুঙ্গে। এখানে আমির খান সর্দারজির ভূমিকায় অভিনয় করছেন। আর তার বিপরীতে রয়েছেন কারিনা কাপুর। লকডাউনের পর নতুন স্বাভাবিকে শুটিং শুরুর পর কারিনা অন্তঃসত্ত্বা অবস্থায়ও যোগ দেন আলোচিত এ সিনেমার শুটিংয়ে।

সিনেমাটির শুটিংয়ে তুরস্কে গিয়ে সেখানকার ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করে বিতর্কে জড়িয়েছিলেন আমির খান। কিন্তু বাইরের সমালোচনার তেমন আমল দেওয়া তার স্বভাব নয়। লক্ষ্য স্থির রেখে নিজের কাজই করে যান তিনি। তাই এবারও তার বিরুদ্ধে বিজেপি বিধায়কের অভিযোগ যে আমিরের কাজে কোনও প্রভাব ফেলবে না, তেমনই মনে করছেন অনুরাগীরা।

Facebook Comments Box

Posted ৪:১১ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।