শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আরএকে সিরামিক্সের একরামুজ্জামান সিআইপি হলেন

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   507 বার পঠিত

আরএকে সিরামিক্সের একরামুজ্জামান সিআইপি হলেন

শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য টাইলস ও স্যানিটারি ওয়্যার প্রতিষ্ঠান আরএকে সিরামিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সিআইপি-শিল্প ২০১৭ নির্বাচিত হয়েছেন। শিল্প উন্নয়ন ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ শিল্প মন্ত্রণালয় তাকে এ মর্যাদা প্রদান করে।

আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড ১৯৯৮ সালে এস এ কে একরামুজ্জামান এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং পর্যায়ক্রমে ২০১০ সালে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

ইউএই-এর অধীনস্ত আরএকে সিরামিক্স কোম্পানিটি ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক বাংলাদেশের এক নম্বর সিরামিক টাইলস ব্র্যান্ড পুরস্কার লাভ করে।

এস এ কে একরামুজ্জামান আরএকে সিরামিক্স ছাড়াও বাংলাদেশে আরও অনেক শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তা। তিনি রেমিট্যান্স আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৩ লাভ করেছেন। এছাড়াও তিনি একাধিকবার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ঢাকা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন।

Facebook Comments Box

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।