|

Advertisement
×

আরচারিতে নারীদের হাত ধরে প্রথম স্বর্ণ

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ৭৩৫ বার পঠিত

আরচারিতে নারীদের হাত ধরে প্রথম স্বর্ণ

আরচারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন নারী আরচাররা। আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে এ স্বর্ণ জিতে দেশের নারী আরচাররা।

মঙ্গলবার গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে নারীদের কম্পাউন্ড দলগত ফাইনালে ভারতকে ২৩০-২২৫ এ হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের বন্যা আক্তার, সুস্মিতা বনিক ও শ্যামলী রায়।

এ ছাড়াও মঙ্গলবার শেষদিনে স্বাগতিক আরচাররা ফাইনালে রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ও নারী, রিকার্ভ দলগত পুরুষ এবং কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে খেলবেন।

রিকার্ভ পুরুষ ব্যক্তিগত বিভাগের ফাইনালে রোমান সানা, এ ইভেন্টে মেয়েদের বিভাগে ফাইনালে খেলবেন দিয়া সিদ্দিকী।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে বাংলাদেশের অসীম কুমার, আবুল কাশেম মামুন ও শেখ সজিব ভারতের কাছে হেরে রৌপ্য পেয়েছেন।

Facebook Comments Box

Posted ০৩:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com