|

Advertisement
×

আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৪১ বার পঠিত

আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ আবদুস সামাদ লাবু এবং আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম ভাইস চেয়ারম্যান হিসাবে পুনর্র্নিবাচিত হয়েছেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্ষদের ৩৫১তম সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
আলহাজ আবদুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যেক্তা পরিচালক। চট্টগ্রামের অধিবাসী আবদুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লি. এর চেয়ারম্যান। তিনি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান। আবদুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত।
আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম বন্দরনগরী চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. এর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মীর আহমেদ সওদাগর এর পুত্র। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট। বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুস সালাম সাউদার্ন ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক। এছাড়া তিনি বহু সমাজসেবামূলক কাজে জড়িত রয়েছেন।

Facebook Comments Box

Posted ০৭:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com