শুক্রবার ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর আহ্বান

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   307 বার পঠিত

আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর আহ্বান

চলমান ২০২১-২০২২ ইংরেজি করবর্ষের ব্যক্তি শ্রেণি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে দেওয়া এক চিঠিতে তিনি আহ্বান জানান।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে দেওয়া এক পত্রে তিনি বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ়করণ ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর, মূসক ও শুল্কের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করে থাকে। এ ক্ষেত্রে বর্তমান সরকার ঘোষিত নতুন করদাতার সংখ্যা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সর্বস্তরের করদাতাদের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে অংশগ্রহণ এবং কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে রিটার্ন দাখিলের সময়সীমা যৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়।

চেম্বার সভাপতি বলেন, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর নির্ধারণ করা আছে। তবে বিশ্বব্যাপী করোনার উদ্ভূত পরিস্থিতি এবং আমাদের অর্থনীতিতে এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের কারণে অনেক করদাতার পক্ষে এই নির্ধারিত সময়ে মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব হবে না বলে মনে হয়।

এ প্রেক্ষাপটে, অধিক পরিমাণ রাজস্ব আদায়ের পাশাপাশি দেশে করবান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখার স্বার্থে উল্লিখিত বিষয়গুলো বিবেচনা করে ২০২১-২০২২ সালের কর বর্ষের ব্যক্তি শ্রেণি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করতে এনবিআর চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়েছেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

Facebook Comments Box

Posted ১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12321 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।