অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ প্রিন্ট ১৭৯ বার পঠিত
রেকর্ড ডেটের কারণে আগামী২০ অক্টোবর স্পট মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজারের তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির শয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৪২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ৮৮ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৮৮ টাকা ৫১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ৬ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ১৩ পয়সা।
ঘোষণাকৃত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
Posted ০১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com