শনিবার ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ইউসিবির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৪৪৭ বার পঠিত

ইউসিবির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
আজ রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
বছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি’২০-জুন’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইউসিবি’র শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা।
অন্যদিকে দুই প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ৯০ পয়সা।
শুধু দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২০-জুন’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইউসিবির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৬৩ পয়সা।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ৬০ পয়সা।

দুই প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১০ টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৬৯ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১০ টাকা ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৯৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৪২ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ২৮ টাকা ৯২ পয়সা।

Facebook Comments Box

Posted` ১১:২৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com