শনিবার, ২৭ আগস্ট ২০২২ প্রিন্ট ৩৪০ বার পঠিত
কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) কে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস’র সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৩ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস এ ‘বীমা অ্যাসোসিয়েশন মনোনীত’ ক্যাটাগরিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেলকে একাডেমির বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Posted ০১:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৭ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com