বিবিএনিউজ.নেট | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট | 489 বার পঠিত

বে-মেয়াদি ‘ইবিএল এএমএল ফার্স্ট ইউনিট ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)।
মঙ্গলবার বিএসইসির ৭১৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসাবে ইবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ৫ কোটি টাকা দেবে। বাকি ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসাবে ইবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসাবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Posted ১:৫১ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed


