নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ জুলাই ২০২০ প্রিন্ট ৫৯০ বার পঠিত
শেয়ারাজারে তালিকাভুক্ত কোম্পানি ইষ্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সঙ্গে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ইষ্টার্ন ইন্স্যুরেন্স সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৫৬ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ২৫ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৭৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৫৪ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর সময়সূচি ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি। এটি চূড়ান্ত হওয়ার পর তা শেয়ারহোল্ডারদের জানিয়ে দেবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ২৬ জুলাই।
অন্যদিকে, কোম্পানিটি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৮৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭৯ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৬১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৪৫ পয়সা।
Posted ০৯:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com