শুক্রবার ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ইসরায়েলের ড্রোন ভূপাতিত হিজবুল্লাহর

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   723 বার পঠিত

ইসরায়েলের ড্রোন ভূপাতিত হিজবুল্লাহর

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত অভিযান পরিচালনার সময় তাদের একটি ড্রোন দক্ষিণ লেবাননে ভূপাতিত হয়েছে। তবে কারা সেটি ভূপাতিত করেছে তা জানায়নি তারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার এক বিবৃতির মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কথা জানায়। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ড্রোনটি খুবই সাধারণ। তবে তিনি এর কোনো ব্যাখ্যা দেননি।

হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলে, তারা ‘মোক্ষম’ অস্ত্র দিয়ে তারা ইসরায়েলের ওই ড্রোনটি প্রতিহত করেছে। ড্রোনটি রামায়াহ অভিমুখে যাচ্ছিল। শহরের এক প্রান্ত থেকে এটিকে ভূপাতিত করা হয়। ভূপাতিত করা ওই ড্রোনটি এখন তাদের হাতে রয়েছে।

হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশন চ্যানেলের একজন প্রতিবেদকে ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে জানান, ড্রোনটির খুব বেশি একটা ক্ষতি হয়নি। ড্রোনটি লেবাননের আকাশসীমায় পাঁচ মিনিটের বেশি সময় ধরে অবস্থান করছিল।

২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় থেকে এই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করলো। বিশ্লেষকরা বলছেন, ‘ইসরায়েল নানান পথে সিরিয়ায় নির্বিচারে ইরান সমর্থিত ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে তোলায় হিজবুল্লাহ তা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।’

Facebook Comments Box

Posted ৯:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।