সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ইসরায়েলের রহস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   418 বার পঠিত

ইসরায়েলের রহস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইসরায়েলের রহস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে ইরান দাবি করেছে, পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং ইরানে হামলা করার জন্যই এটি তৈরি করা হয়েছে।

শুক্রবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানান।

টুইট বার্তায় তিনি বলেন, ‘আজ ইসরায়েল এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলো যার লক্ষ্য ইরান।’

টুইটে তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে অভিযুক্ত করে জানান, তারা পশ্চিম এশিয়ার ‘পরমাণু অস্ত্রাগার’ একমাত্র দেশটির বিষয়ে কোনো অভিযোগই করছে না কিন্তু ইরানের সাধারণ প্রতিরক্ষার বিষয়ে তাদের চিন্তার শেষ নেই।

এর আগে শুক্রবার এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ইসরাইল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, মধ্য ইসরাইলের এক সামরিক ঘাঁটি থেকে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এ পরীক্ষা চালানো হয়।

তবে কোন সামরিক ঘাঁটি থেকে এ পরীক্ষা করা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় তা জানায়নি। একইসঙ্গে ক্ষেপণাস্ত্রটির অন্য কোনো তথ্যও টুইটবার্তায় প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।