নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জুন ২০২২ প্রিন্ট ৩৩৭ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২০ জুন স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৯৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৭ টাকা ৫১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ আগস্ট ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
Posted ০১:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুন ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com