বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংকের “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সোমবার, ২৯ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৬৮২ বার পঠিত

ইসলামী ব্যাংকের “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা, বরিশাল ও যশোর জোনের নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে ২ দিন ব্যাপী “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা ২৬-২৭ এপ্রিল ২০১৯ খুলনা জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মোঃ ইয়াহিয়া।

তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তিনি বলেন মাদক, অর্থপাচার ও সন্ত্রাসবাদের মতো অপরাধের মূল চালিকাশক্তি অবৈধ অর্থ। এই অর্থ যাতে কেউ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বৈধ করতে না পারে সে ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের অধিকতর সচেতনতা অবলম্বন করতে হবে। তিনি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জোন ও শাখার এন্টি মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তাদের আরো বেশি সতর্কতার সাথে কাজ করার আহবান জানান। কর্মশালায় খুলনা, বরিশাল ও যশোর জোনের শাখাসমূহের ব্যবস্থাপক, নির্বাহী-কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১০:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com