বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়বে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মে ২০২০   |   প্রিন্ট   |   577 বার পঠিত

উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়বে

উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধি করতে বাংলাদেশ আগ্রহী। তবে বাণিজ্য ক্ষেত্রে কিছু জটিলতা আছে। বিশেষজ্ঞদের নিয়ে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করে দুই দেশের বাণিজ্য ক্ষেত্রে জটিলতা চিহ্নিত করে তা সমাধান করা সম্ভব।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ৮ মে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত উজবেকিস্তানের রাষ্ট্রদূতের উদ্যোগে দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্টার সারদোর উমর জাকোভের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তুগীর গাজী এ ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে মতামত প্রদান করেন।
এ সময় উজবেকিস্তানের ফরেন মিনিস্ট্রির ফাস্ট ডেপুটি মিনিস্টার ফারহদ আর্জিভ, ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্ট্রির ফাস্ট ডেপুটি মিনিস্টার লাজিজ কুদ্রাতোভ এবং উজবেকিস্তান টেক্সটাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইলখোম খাইদারোভ ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে মতামত প্রদান করেন।
উল্লেখ্য, উভয় দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, চলমান বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ক্ষতি কাটিয়ে উঠতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন এবং উজবেকিস্তানে টেক্সটাইল খাতের উন্নয়নে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের বিশেষজ্ঞদের উজবেকিস্তানকে সহায়তা প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয় পক্ষের মতামতের ভিত্তিতে দুই দেশের দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য একটি জয়েন্ট ওয়ার্কি গ্রুপ গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12354 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।