বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

উৎপাদনশীল কর্মে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশ করা হবে : শিল্পমন্ত্রী

বিবিএনিউজ.নেট   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   570 বার পঠিত

উৎপাদনশীল কর্মে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশ করা হবে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ২০৩০ সাল নাগাদ উৎপাদনশীল কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ শতকরা ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে। এটি অর্জনে শিল্প মন্ত্রণালয় এসএমইখাতকে মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করেছে। এসএমই খাতে অল্প পুঁজিতে শিল্প স্থাপনের সুযোগ বেশি, তাই এতে বেশি পরিমাণে অন্তর্ভুক্ত হচ্ছে নারীরা। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়ছে এবং তাদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত ব্যাংকার-নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী-২০২০ এর উদ্বোধনকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়াতে বর্তমান সরকার জাতীয় এসএমই নীতিমালা ২০১৯ প্রণয়ন করেছে। এ নীতিমালার বাস্তবায়নে গৃহীত ১১টি কৌশলের মধ্যে ৮নং কৌশলে সুনির্দিষ্টভাবে নারী উদ্যোক্তাদের উন্নয়নভিত্তিক কর্মসূচির প্রসার ও বিশেষায়িত সেবা প্রদানের নির্দেশনা রয়েছে। এর আলোকে নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও ব্যবসা পরিচালনায় অর্থায়ন, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, ব্যবসা সম্পর্কিত তথ্য সহজলভ্যকরণ, ঋণ প্রবাহ বৃদ্ধির উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য উন্নয়ন তহবিল গঠন, উইমেন চেম্বার ও ট্রেড বডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বাজার সংযোগ সৃষ্টির মাধ্যমে উৎপাদিত পণ্য বিপণনের সুযোগ জোরদার করা হচ্ছে।

শিল্পমন্ত্রী আরও বলেন, এসএমই খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বেচাকেনায় বিদ্যমান সমস্যা মোকাবিলায় শিল্প মন্ত্রণালয় রাজধানীর পূর্বাচলে একটি স্থায়ী ‘সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এসএমই ফাউন্ডেশন এটি স্থাপন করবে। এছাড়া বিসিক শিল্প নগরীতে ১০ শতাংশ শিল্প প্লট নারী উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেয়া হচ্ছে। সিঙ্গেল ডিজিট সুদে ঋণ প্রদানের বিষয়টি ইতোমধ্যে কার্যকর হতে শুরু করেছে। এর ফলে নারী উদ্যোক্তারা আর পুঁজির অভাবে শিল্প স্থাপনে বিমুখ হবেন না বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল কোম্পানিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক লীলা রশিদ প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) প্রাঙ্গণে চার দিনব্যাপী এ মেলা আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকা আগত এসএমই নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12354 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।