Ad
x

এআইবিএলের নতুন ডিএমডি শাব্বির আহমেদ

বুধবার, ১০ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৬৯৮ বার পঠিত

এআইবিএলের নতুন ডিএমডি শাব্বির আহমেদ

শরিয়াহ্ ভিত্তিক প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের (এআইবিএল) নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন শাব্বির আহমেদ। এর আগে তিনি ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৮ এপ্রিল নতুন এ ডিএমডি যোগদান করেন।

শাব্বির আহমেদ বেসিক ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৯ সালে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি আইএফআইসি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, দ্য সিটি ব্যাংক এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

ব্যাংকিং অপারেশন বিশেষ করে ক্রেডিট এবং মার্কেটিং কার্যক্রমে তার রয়েছে অপার অভিজ্ঞতা। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শাব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:৫০ অপরাহ্ণ | বুধবার, ১০ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com