শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

একমি পেস্টিসাইডসের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   385 বার পঠিত

একমি পেস্টিসাইডসের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

একমি পেস্টিসাইডস লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কোম্পানির আইপিওর আবেদন জমা নেওয়া হবে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৯ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করে।

কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটি আইপিওতে আসার পরবর্তী চার বছরে লভ্যাংশ হিসেবে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ওই প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৪৮ পয়সা। পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

Facebook Comments Box

Posted ১:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।