সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ১৪ জুন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ জুন ২০২০   |   প্রিন্ট   |   716 বার পঠিত

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ১৪ জুন

আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বীমা কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণের জন্য ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছিল। তবে করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ আটকে যায়।

টানা ৬৬ দিন সাধারণ ছুটি থাকার পর গত ৩১ মে থেকে আবার সব ধরনের অফিস খোলা শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আইপিও আবেদন গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

কোম্পানি সূত্রে জানা গেছে, ১৪ জুন আইপিও আবেদন শুরু হয়ে ১৮ জুন পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে সাধারণ বিনিয়োগকারীরা আইপিওতে কোম্পানিটির শেয়ার কিনতে আবেদন করতে পারবেন।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৯তম সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

আইপিও অনুমোদন দেয়ার সময় বিএসইসি জানায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী, পুনঃমূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৭২ পয়সা। আর গত ৫ বছরের কর পরবর্তী নিট মুনাফার গড় হারে শেয়ারপ্রতি আয় হয় ১ টাকা ৪২ পয়সা।

বিএসইসি আরও জানায়, এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে পাবলিক ইন্স্যু বিধিমালা ২০১৫ এর বিধি ৩(৩)(সি) পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সঙ্গে আইপিওর মাধ্যমে উত্তোলন করা মূলধনের ন্যূনতম ২০ শতাংশ অর্থ ‘নন-লাইফ বীমাকারীর সম্পদ বিনিয়োগ ও সংরক্ষণ প্রবিধানমালা ২০১৯’-এর বিধান পরিপালন সাপেক্ষে পুঁজিবাজারে বিনিয়োগ করার শর্ত আরোপ করা হয়েছে।

এ ছাড়া কোম্পানিটির সাধারণ শেয়ার কেনার জন্য ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে অংশগ্রহণ করতে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম শুরুর পাঁচ কার্যদিবস আগে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে কমপক্ষে ১ কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে, বলেও শর্তজুড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

Facebook Comments Box

Posted ১:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।