শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

এক সিনেমাতেই অক্ষয়ের পারিশ্রমিক ১০০ কোটি

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২০   |   প্রিন্ট  

এক সিনেমাতেই অক্ষয়ের পারিশ্রমিক ১০০ কোটি

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। দুর্দান্ত অভিনয় এবং আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়ে নিজেকে তিনি নিয়ে গেছেন অন্যন জায়গায়। মাসখানেক আগেই দুনিয়ার সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মাঝে তিনি ষষ্ঠ স্থানঅর্জন করে নিয়েছিলেন।

এবার শোনা যাচ্ছে অক্ষয় তার পরবর্তী সিনেমা ‘বেল বোটম’-এর জন্য পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি রুপি নিতে যাচ্ছেন।

সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিক তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। তারা বলছে, মুদাসসর আজিজের পরিচালনায় ‘বেল বোটম’ সিনেমার জন্য প্রথম থেকেই নজরে ছিলে অক্ষয় কুমার। কমেডি ধারার এই সিনেমাটি প্রযোজনা করবেন জ্যাক্কি এবং ভাসু।

সিনেমার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘পারিবারিক কমেডি ধারার সিনেমার জন্য সবসময়ই প্রথম পছন্দ অক্ষয় কুমার। সিনেমাটির চিত্রনাট্যের তাকে শোনানো পর থেকেই তিনি সিনেমাটি ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন।

সিনেমাটির জন্য অক্ষয় সময় নেবেন ৪৫ দিন। তাই তার প্রতিদিনের শুটিংয়ের জন্য দেওয়া হবে দুই কোটি রুপি। সেই হিসেবে সিনেমাটির শুটিং শেষ করতে প্রায় ১০০ কোটি রুপি নেবেন অক্ষয়। তবে শুটিং বাবদ অন্যান্য খরচ মিলে অক্ষয়ের জন্যই সিনেমার খরচ হতে পারে প্রায় ১৫০ কোটি রুপি।

প্রসঙ্গত, সিনেমাটির সামনের বছরের জুন মাস থেকে শুটিং কাজ শুরু করবে। ধারণা করা হচ্ছে এটি শেষ হবে আগস্ট মাসের দিকে। আর মুক্তি পাবে ২০২২ সালে।

Facebook Comments Box

Posted ৩:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।