সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

এনআরবিসি ব্যাংকে নতুন এমডি, এএমডি ও ডিএমডি

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   487 বার পঠিত

এনআরবিসি ব্যাংকে নতুন এমডি, এএমডি ও ডিএমডি

নতুন প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে মো. মুখতার হোসেন সম্প্রতি নিয়োগ পেয়েছেন। এছাড়া কাজী মো. তালহা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবিসি ইসলামিক ব্যাংকিং ‘আল আমিন’ এর প্রধান এবং মো. রবিউল ইসলাম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন এর আগে এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবিসি ইসলামিক ব্যাংকিং ‘আল আমিন’ এর প্রধান হিসেবে নিয়োগ পাওয়া কাজী মো. তালহা ২০১৬ সাল থেকে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এনআরবিসি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে মো. রবিউল ইসলাম ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।