শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

এনআরবি কমার্শিয়াল ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো যাবে

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ২৩ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   533 বার পঠিত

এনআরবি কমার্শিয়াল ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো যাবে

এখন থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের গ্রাহকরা যেকোনও বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। গ্রাহক এনআরবিসি প্ল্যানেট অ্যাপ দিয়ে নিজের ব্যাংক একাউন্টে প্রবেশ করে তাৎক্ষণিকভাবেই বিকাশে টাকা পাঠাতে পারবেন।

বৃহস্পতিবার ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক যৌথভাবে এ সেবা উদ্বোধন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. তাল্‌হাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বিকাশে টাকা পাঠাতে এনআরবি কমার্শিয়াল ব্যাংক গ্রাহকরা যেকোনো সময় তাদের এনআরবিসি প্ল্যানেট অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করে বেনিফিসিয়ারি হিসেবে বিকাশ নম্বর যোগ করার পর টাকার পরিমাণ ও তৎক্ষণাৎ পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে সহজেই ট্রানজেকশন সম্পন্ন করতে পারবেন। এজন্য গ্রাহকদের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। এনআরবি কমার্শিয়াল ব্যাংক ছাড়াও বর্তমানে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং যমুনা ব্যাংকের গ্রাহকরাও তাদের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারেন।

Facebook Comments Box

Posted ১:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২৩ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।