বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

এনবিআরের ১১ নারী কর্মকর্তাকে অর্থমন্ত্রীর শাড়ি উপহার

  |   সোমবার, ১৪ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   675 বার পঠিত

এনবিআরের ১১ নারী কর্মকর্তাকে অর্থমন্ত্রীর শাড়ি উপহার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য, মহাপরিচালক ও কমিশনার পদমর্যাদার ১১ জন নারী কর্মকর্তাকে শাড়ি উপহার দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে এক সভার শুরুতে এ উপহার দেন অর্থমন্ত্রী।

উপহার দেয়ার সময় মুস্তফা কামাল বলেন, ‘এখানে চয়েসের কোনো ব্যবস্থা নেই। যার ভাগে যেটা পড়েছে সেটাই।’

এ উপহারের কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘এ গিফটের একটা রহস্য আছে। রহস্যটা হলো আমাদের প্রফেট (স.) বলেছেন, তোমরা গিফট দেবে এবং গিফট নেবে।’

পরে সভায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসের (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরা হয়। এতে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী।

সভায় জানানো হয়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ৯৫৯ কোটি টাকা বেশি আদায় হয়েছে। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৩ শতাংশের কিছুটা বেশি। কিন্তু প্রায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে চলতি অর্থবছরে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে।

রাজস্ব আদায় সম্পর্কে সভায় অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটে যে লক্ষ্য নির্ধারিত হয়েছে, তা-ই আদায় করতে হবে। বাজেট দাঁড়ি, কমাসহ বাস্তবায়ন করতে হবে। আপনারাই (রাজস্ব কর্মকর্তা) বাজেটের আগে এই লক্ষ্যের কথা জানিয়েছিলেন।’

Facebook Comments Box

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12307 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।