শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

এশিয়া ইন্স্যুরেন্সের ২১তম এজিএম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   417 বার পঠিত

এশিয়া ইন্স্যুরেন্সের ২১তম এজিএম সম্পন্ন

সোমবার (২ আগস্ট) বেলা ১২ টায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ্ হারুন এফসিএ। অনুষ্ঠিত এজিএমে কোম্পানির ২১তম এজিএমে সর্বশেষ বছরের জন্য ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমেদান করেন শেয়ারহোল্ডাররা।

এজিএমে কোম্পানির অন্যান্য পরিচালকসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীন, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ রফিকুল ইসলাম সংযুক্ত ছিলেন। এছাড়া কোম্পানির অসংখ্য শেয়ারহোল্ডার সংযুক্ত ছিলেন। অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোঃ আতিক উল্যাহ্ মজুমদার।

সভায় ৩১শে ডিসেম্বর’২০২০ইং সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদনের উপর মুখ্য নির্বাহী কর্মকর্তা আলোকপাত করেন এবং সভাকে আরও অবহিত করা হয় যে, ২০২০ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৭০.২১ কোটি টাকা, যা’ আগের বছর ছিল ৬৩.১৯ কোটি টাকা এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১১.১১ শতাংশ, নীট প্রিমিয়াম আয় হয়েছে ৪৪.১৭ কোটি টাকা, যা’ আগের বছর ছিল ৪০.৮৭ কোটি টাকা । এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৮.০৭ শতাংশ । অপরদিকে, ২০২০ইং সালে অবলিখন মুনাফা হয়েছে ৮.৫৪ কোটি টাকা, যা’ আগের বছর ছিল ৭.৬৭ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১১.৩৪ শতাংশ। এছাড়া কর পূর্ব এবং কর পরবর্তী মুনাফা হয়েছে যথাক্রমে ১৫.১০ কোটি ও ১১.০৪ কোটি টাকা, যা’ ২০১৯ইং সালে ছিল যথাক্রমে ১০.৫২ কোটি এবং ৭.৫৫ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৪৩.৫৪শতাংশ ও ৪৬.২৩ শতাংশ। অপরদিকে, আলোচ্য ২০২০ইং সালে কোম্পানির এফ.ডি.আর ও মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে যথাক্রমে ৮৭.০৯ কোটি টাকা ও ২০৩.৩০ কোটি টাকা, যা’ তৎপূর্ববর্তী বছরে ছিল যথাক্রমে ৭৮.৯৮ কোটি টাকা এবং ১৭৬.৯২ কোটি টাকা , যেখানে প্রবৃদ্ধির হার যথাক্রমে ১০.২৭ শতাংশ ও ১৪.৯১ শতাংশ । এদিকে, ২০২০ অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৪ পয়সা ও শেয়ার প্রতি নীট সম্পদ মূল্যের পরিমান ২৪.৫২ টাকা, যা’ পূর্ববর্তী বছরে ছিল যথাক্রমে ১.৬০ পয়সা ও ২৩ টাকা। আর্থিক বিবরনী বিশ্লেষন ও বিবেচনায় বর্তমানে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড অঅ+ (এএ+) রেটিং প্রাপ্ত একটি কোম্পানি।

অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় উদ্যোক্তা শেয়ারহোল্ডার পরিচালকগনের মধ্যে মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোস্তফা হায়দার ও আবুল বশর চৌধুরী পরিচালক পদে পূনঃনির্বাচিত হয়েছেন এবং জনগণের অংশের শেয়ারহোল্ডারগনের মধ্যে বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর প্রতিনিধিত্বকারী পরিচালক তারিক সুজাত, সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্বকারী পরিচালক এম. কামাল হোসেন এবং ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন কোম্পানির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

Facebook Comments Box

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।