সোমবার ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এশিয়া ইন্স্যুরেন্স: চেয়ারম্যান ইউসুফ হারুন, ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম

রবিবার, ২৩ জুন ২০১৯   প্রিন্ট   ৭৮৬ বার পঠিত

এশিয়া ইন্স্যুরেন্স: চেয়ারম্যান ইউসুফ হারুন, ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও জাতীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ্ হারুন চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম কোম্পানির ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির পরিচালক পরিষদের ১৩৭তম সভায় তারা পুনর্নির্বাচিত হয়েছেন।

ইউসুফ আবদুল্লাহ্ হারুন দেশের ব্যবসায়িক ব্যক্তিত্ব ও সফল শিল্পোদ্যোক্তা। তিনি এর আগে এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিএল) ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টারের (আইআইএফসি) পরিচালক ছিলেন।
তিনি সার্ক চেম্বার ও কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি নর্থসাউথ ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নর্সের অন্যতম সদস্য এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) পরিচালনা পরিষদের সদস্য।

অপরদিকে কোম্পানির উদ্যোক্তা পরিচালক এবং এফবিসিসিআই’র সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম কোম্পানির ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ইস্টার্ন ইন্ডিয়া কনফেডারেশন অব চেম্বারেরও ভাইস প্রেসিডেন্ট এবং ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সম্প্রতি তিনি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Facebook Comments Box

Posted ১২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com