রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

এসোসিয়েটেড অক্সিজেনের লেনদেন শুরুর তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   395 বার পঠিত

এসোসিয়েটেড অক্সিজেনের লেনদেন শুরুর তারিখ নির্ধারণ

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ার লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর, রোববার পুঁজিবাজারে এ কোম্পানির শেয়ার লেনদেন হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “AOL”। আর কোম্পানি কোড হবে ১৫৩২১। আর সিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “AAMRANET”। আর কোম্পানি কোড হবে ২০০২১।

এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আর গত ৭ সেপ্টেম্বর কোম্পানির আইপিওর লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর গত ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির আইপিওতে আবেদন করে বিনিয়োগকারীরা।
এর আগে বিএসইসির ৭৩২তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ পরিচালনা করা হবে।
এসোসিয়েটেড অক্সিজেনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭.৩৭ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

Facebook Comments Box

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।