সোমবার ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ঐক্যফ্রন্টের মধ্যেই ঐক্য নেই: তথ্যমন্ত্রী

সোমবার, ১০ জুন ২০১৯   প্রিন্ট   ৬০৭ বার পঠিত

ঐক্যফ্রন্টের মধ্যেই ঐক্য নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নিজেদের মধ্যেই তো ঐক্য নাই। তারা আবার সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করবে?

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। তারা সাজা কার্যকরের দায়িত্ব রাষ্ট্রের তথা সরকারের। প্রধানমন্ত্রী গতকাল এই কথাটিই বলেছেন।

তিনি বলেন, বিএনপির দৈন্য দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে সন্ত্রাসী মামলায়, হত্যা চেষ্টার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানে করেছে। কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড কার্যকর করা সরকারের দায়িত্ব। সরকার এ দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা কথা বলে হয়তো তার পদ রক্ষার চেষ্টা করছেন।

বর্তমান সংসদকে রুমিন ফারহানা অবৈধ বলা প্রসঙ্গে তিনি বলেন, এই কথা বলে তিনি নিজেই তো অবৈধ হয়ে গেলেন। বিএনপির কথাবার্তার ঠিক নাই। দলটির নেতারা একবার বলেন তারা শপথ নেবেন না। পরে তারা আবার শপথ নিলেন। তাদের মহাসচিব শপথ নিলেন না। আবার সেই আসনে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সর্বশেষ ভাগে পাওয়া নারী আসনটিও ছাড়লেন না।

Facebook Comments Box

Posted ০৩:৩০ অপরাহ্ণ | সোমবার, ১০ জুন ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com