শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ওঠানামা শেষে উর্ধ্বমুখী সূচক

বিবিএ নিউজ.নেট   |   মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   402 বার পঠিত

ওঠানামা শেষে উর্ধ্বমুখী সূচক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ অক্টোবর) সামান্য উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতন হয়েছে।

ডিএসইতে সূচক সামান্য বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। সিএসইতেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৩১.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৯৪.৪২ পয়েন্টে এবং দুই হাজার ৭৭৮.১২ পয়েন্টে।

ডিএসইতে আজ দুই হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪০৩ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৭৫৫ কোটি ২০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির বা ১৯.৭৫ শতাংশের, শেয়ার দর কমেছে ২৬৯টির বা ৭১.৫৪ শতাংশের এবং ৩২টির বা ৮.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৩৩.২৭ পয়েন্টে।

সিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ২১৮টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।