মঙ্গলবার ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ওমরাহ হজের খরচও পাঠাতে হবে ব্যাংকিং চ্যানেলে

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   594 বার পঠিত

ওমরাহ হজের খরচও পাঠাতে হবে ব্যাংকিং চ্যানেলে

হজের মতো এখন থেকে ওমরাহ হজের থাকা-খাওয়ার খরচের অর্থ এজেন্সির মাধ্যমে জন্য সৌদি আরবে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে। তবে একজন ব্যক্তি সব মিলিয়ে বার্ষিক ভ্রমণ কোটায় সর্বোচ্চ সাত হাজার ডলার খরচ করতে পারবেন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

জানা গেছে, ওমরাহ হজের জন্য বর্তমানে সব মিলিয়ে সর্বোচ্চ এক লাখ ২৫ হাজার টাকার মতো খরচ হয়। সৌদিতে থাকা-খাওয়ার জন্য এতদিন এজেন্সিগুলো নিজেদের মতো করে টাকা পাঠাত। সরকারের নতুন ওমরাহ হজ নীতিমালায় এজেন্সির মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো বাধ্যতামূলক করেছে।

ওমরাহ হজে যেতে আগ্রহী ব্যক্তি চাইলে নিজ প্রয়োজনে ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ সঙ্গে নিতে পারবেন।

Facebook Comments Box

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।