বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ওরিয়ন ফার্মার ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   428 বার পঠিত

ওরিয়ন ফার্মার ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড। রোববার (০৮ নভেম্বর) কোম্পানির ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৭৭ পয়সা।

৩০ জুন ২০২০ তারিখে (সঞ্চিতিসহ সম্পদ পুনর্মূল্যায়ন) শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৬ টাকা ৭৭পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ৭৫ টাকা ১৯ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে এটি অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

Facebook Comments Box

Posted ১১:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।