সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x
গভর্নরের সঙ্গে বিএসইসির বৈঠক

করোনাকালীন ঋণ সংকট মোকাবেলায় এক সঙ্গে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জুন ২০২০   |   প্রিন্ট   |   506 বার পঠিত

করোনাকালীন ঋণ সংকট মোকাবেলায় এক সঙ্গে কাজ করবে

করোনাকালীন ঋণ সংকট মোকাবেলায় নিবিড়ভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসি। এ কাজটিকে সামনে আগাতে দুই পক্ষেরই একজন করে ফোকাল পয়েন্ট নিয়োগ দেওয়া হয়েছে। যারা প্রতি মাসেই একে অপরের সাথে পরামর্শমূলক বৈঠক করবেন এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবেন। পুঁজিবাজার ও মুদ্রাবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করবে।
বৈঠক শেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইসলাম এই তথ্য জানিয়েছেন। আজ সোমবার (১ জুন) বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইসলামের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বিএসইসির নতুন চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে তালিকাভুক্ত ব্যাংকগুলোর কাছ থেকে ক্যাশ ডিভিডেন্ড পেতে পারে সে বিষয়ে সহযোগিতামূলক নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে। সেপ্টেম্বরের আগে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ বিতরণ করতে না পারলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ছাড় দেওয়া হতে পারে বলে জানান তিনি।

এছাড়াও প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেই উদ্যোগ নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন নতুন চেয়ারম্যান।

উল্লেখ, গত ১২ মে বাংলাদেশ ব্যাংক করোনা পরিস্থিতিজনিত অর্থনৈতিক বাস্তবতার নিরিখে তফসিলি ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণার সীমা বেঁধে দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে। তাতে প্রস্তাবিত লভ্যাংশকে মূলধনের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। একই সঙ্গে নগদ লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের আগে ওই লভ্যাংশ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর আজকেই প্রথম বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কোনো বৈঠক করছেন। অবশ্য বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংক-উভয় প্রতিষ্ঠানটি এটিকে সৌজন্য সাক্ষাক হিসেবে অভিহিত করেছে। তবে এই সৌজন্য সাক্ষাতকালেই পুঁজিবাজার ও মুদ্রা বাজারের বিভিন্ন ইস্যু এবং বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।