শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

করোনায় আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৯৪

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২০   |   প্রিন্ট  

করোনায় আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৯৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী দুইজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৭৮০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৯৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬টি।

নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৭ হাজার ৫০৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৪৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ১৩ হাজার ৫৬৩ জন।

Facebook Comments Box

Posted ৪:০৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।