শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

করোনায় মারা গেলেন আরো ৩২ জন

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট  

করোনায় মারা গেলেন আরো ৩২ জন

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ২৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৮৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে করোনায় মৃত ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা তুলে ধরার পাশাপাশি জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৮টি পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ হয় এবং ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৪৫৫টি।

 

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।