বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সিএসইর এক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জুন ২০২০   |   প্রিন্ট   |   543 বার পঠিত

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সিএসইর এক কর্মকর্তা

স্টক এক্সচেঞ্জ কর্মকর্তা মোঃ করিম উল্লাহ নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার (২ জুন) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ( সিএসই) একজন পরিচালকের ফোনে যোগাযোগ করে করিম উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সিএসই সূত্রে জানা গেছে, রোববার জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। গতকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা ছিল সম্পূর্ণ স্থিতিশীল। কিন্তু আজ সকালে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে। তার ঘণ্টাখানেকের মধ্যে তিনি মারা যান।

মোঃ করিম উল্লাহ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রশাসন বিভাগের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।